ঢাকা মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি ক্রিকেটার নাসির হোসেন কিছুদিন আগেই ইনজুরিতে পড়েন। এবার টাইগারদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে মুশফিকের ইনজুরি। হ্যা এবার ইনজুরিতে মাঠ থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনের খেলার প্রস্তুতির সময়ই এই চোটে পড়েন মুশফিক। তার চোটও ফুটবল খেলতে গিয়েই। গা গরমের ফুটবলে সতীর্থ নাজমুল হাসান শান্তর সঙ্গে ধাক্কা লাগে মুশফিকের। এতে বাঁ পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোটের যে ধরণ তাতে কবে নাগাদ মুশফিক মাঠে ফিরতে পারবেন এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘তার অ্যাঙ্কেলে টান পড়েছে, এই মুহূর্তে বিশ্রামে থাকতে হবে। ইতোমধ্যেই চারদিন হয়ে গেছে, আমরা সপ্তাহে সপ্তাহে তার অবস্থা পর্যবেক্ষণ করব। সম্ভবত সময় লাগবে। তবে কতদিন লাগবে, এখনই বলা যাচ্ছে না।’
৩০ বছর বয়সী মুশফিক সর্বশেষ ম্যাচে বগুড়ায় হোমটাউনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। তবে বিসিএলের পঞ্চম রাউন্ডে সম্ভবত আর খেলা হচ্ছে না তার। মঙ্গলবার থেকে শুরু পঞ্চম রাউন্ডের ম্যাচ।
আগামীনিউজ২৪ডটকম/এসএম
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম